ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের ৩ দিন পর বলগেটের ইঞ্জিন রুমে মিলল শ্রমিকের মরদেহ

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
  • ২৯৩ বার পড়া হয়েছে

বরিশালের বাকেরগঞ্জে বলগেট ডুবির তিন দিন পর নিখোঁজ শ্রমিক মিলনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ জুন) রাত ১০টার দিকে ডুবুরিরা বলগেটের ইঞ্জিন রুম থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

নিহত মিলন মোল্লা উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হীরাধর গ্রামের কালাম মোল্লার ছোট ছেলে।

জানা গেছে, গত বৃহস্পতিবার (২ জুন) ভোররাতে বাকেরগঞ্জের তুলাতলা নদীতে বালুভর্তি বলগেট এমভি সালেহ-২ ডুবে যায়। এ সময় শ্রমিক মিলন মোল্লা নিখোঁজ হন। মিলনকে উদ্ধার করতে বরিশাল ও বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিরা চেষ্টা করেও ব্যর্থ হন। অবশেষে শনিবার ঢাকা থেকে ডুবুরি দল আসে। রাত সাড়ে ৯টায় নেমে বলগেটের ইঞ্জিন রুম থেকে নিখোঁজ মিলন মোল্লার মরদেহ উদ্ধার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ৩ দিন পর বলগেটের ইঞ্জিন রুমে মিলল শ্রমিকের মরদেহ

আপডেট সময় ০৫:০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২