ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুঠিয়ার দুই মাদক কারবারির ৭ বছরের কারাদণ্ড

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৪৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
  • ২৫৮ বার পড়া হয়েছে

রাজশাহীর পুঠিয়া উপজেলার দুই মাদক কারবারিকে সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরের দিকে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের বিশেষ পিপি এন্তাজুল হক বাবু জানান,  ২০১৭ সালের ৩০ জানুয়ারি উপজেলার বারইপাড়া খলিফাপাড়া মোড়ে মোটরসাইকেল আরোহী আবু সাইদ ও মো. হালিমকে গ্রেপ্তার করে পুঠিয়া থানা পুলিশ।

ওই সময় একজনের কাছে ৩০ পিস এবং অন্যজনের কাছে ৪০ পিস ইয়াবা পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

পরবর্তীতে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আজ (মঙ্গলবার) রায় দিলেন আদালত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

পুঠিয়ার দুই মাদক কারবারির ৭ বছরের কারাদণ্ড

আপডেট সময় ০৯:৪৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২