ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক রাষ্ট্রদূত মসীহকে রওশনের রাজনৈতিক সচিব নিয়োগ

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৩২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
  • ২৩৫ বার পড়া হয়েছে

সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহকে নিজের রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ।

সোমবার (১১ এপ্রিল) দুপুরে রওশন এরশাদের সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান এ তথ্য জানান।

গোলাম মসীহ্ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এসএসসি, এইচএসসি পাস করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ব্রিটিশ পেট্রোলিয়াম, টোটাল গ্যাস, এশিয়া স্যাটেলাইট, হংকং টেলিকম, জেনারেল অ্যাটমিকসসহ বিভিন্ন বহুজাতিক কোম্পানিতে কাজ করেছেন।

২০১৩ সাল পর্যন্ত জাতীয় পার্টির আন্তর্জাতিক ও কূটনৈতিক বিষয়ক প্রেসিডিয়াম সদস্য ছিলেন গোলাম মসীহ। এরপর জুলাই ২০১৫ হতে জুলাই ২০২০ সাল পর্যন্ত সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওআইসির স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সাবেক রাষ্ট্রদূত মসীহকে রওশনের রাজনৈতিক সচিব নিয়োগ

আপডেট সময় ০৯:৩২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২