ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

করোনাভাইরাসের প্রথম টিকা নিয়েছেন নার্স রুনু

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৩১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
  • ৪৯৩ বার পড়া হয়েছে

সিএনএম প্রতিবেদকঃ
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কোস্তা বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম টিকা নিয়েছেন।
বুধবার (২৭ জানুয়ারী) বিকেল সাড়ে ৩টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে টিকা প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পরই ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নেন রুনু ভেরোনিকা কোস্তা।
টিকা নেওয়ার এই দৃশ্য প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি নার্স রুনুকে সাহস ও উৎসাহ জোগান।টিকা নেওয়ার আগ মুহূর্তে রুনুকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ভয় পাচ্ছ না তো!’জবাবে রুনু বলেন, ‘না।’
পাশাপাশি করোনাকালীন জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা দেওয়ার জন্য শেখ হাসিনা দেশের সব স্বাস্থ্যকর্মীকে অভিনন্দন জানান।
রুনুর পরই টিকা নেন চিকিৎসকদের প্রতিনিধি মেডিসিন কনসালট্যান্ট ডা. আহমেদ লুৎফুল মোবেন। তারপর একে একে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক (ডা.) নাসিমা সুলতানা, পুলিশ সদস্যদের প্রতিনিধি হিসেবে মতিঝিল ট্রাফিক বিভাগের কর্মকর্তা দিদারুল ইসলাম, সেনাসদস্যদের প্রতিনিধি হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ।
কুর্মিটোলা হাসপাতালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমে স্বাগত বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্যে বলেন, করোনাভাইরাসের কারণে সব কিছু স্থবির হয়েছিল। আমাদের অর্থনীতিও স্থবির হয়েছিল। সেই অবস্থা থেকে আমরা এগিয়ে গেছি। এক সময় করোনাভাইরাসের টিকা আবিষ্কারের কাজ চলছিল। আমরা তখন খোঁজ নিচ্ছিলাম কোথা থেকে দ্রুত করোনার টিকা সংগ্রহ করা যায়। তখন আমরা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার সন্ধান পাই। আমরা বেক্সিমকোকে দ্রুত চুক্তি করতে বলি। টিকার জন্য আমরা এক হাজার কোটি টাকা আলাদা বরাদ্দ রেখেছিলাম। বলেছিলাম, যত টাকা লাগবে দেব। আমাদের দেশের মানুষের সুরক্ষাটাই আমাদের লক্ষ্য।
শেখ হাসিনা বলেন, টিকা আনার জন্য আমরা যে ত্রিপক্ষীয় চুক্তি করেছিলাম, আজকে যাত্রা শুরু করেছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

করোনাভাইরাসের প্রথম টিকা নিয়েছেন নার্স রুনু

আপডেট সময় ১২:৩১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১