ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১০ লাখ মানুষকে হজের অনুমতি দেবে সৌদি

  • Reporter Name
  • আপডেট সময় ১২:১৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
  • ২১৬ বার পড়া হয়েছে

ছবি: রয়টার্স

করোনা মহামারির কারণে দীর্ঘ দুই বছর স্থগিত রাখার পর বিদেশি হজযাত্রীদের জন্য পুনরায় খুলছে সৌদি আরব। চলতি ২০২২ সালে ১০ লাখ হজযাত্রী সৌদিতে প্রবেশের অনুমতি দেবে দেশটির সরকার।

তবে এই যাত্রীদের বয়স অবশ্যই ৬৫ বছরের নিচে হতে হবে এবং সৌদি আরবের টিকাদান কর্মসূচিতে যেসব টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে দেশটির সরকার, সেগুলোর কোনো একটির দুই ডোজ নেওয়ার সনদ সঙ্গে রাখতে হবে।

দেশটির সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সৌদি দৈনিক আরব নিউজ। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ইতোমধ্যে টুইট করা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতি।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, হজ পালনের সময় প্রত্যেক হজযাত্রীকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং এ বিষয়ে সৌদি সরকারের নির্দেশনা অবশ্যই মেনে চলতে হবে।

মহামারির প্রথম বছর, অর্থাৎ ২০২০ সালে দেশ-বিদেশি কোনো ব্যক্তিকে হজের অনুমতি দেয়নি সৌদি সরকার। পরের বছর ২০২১ সালে কেবল সৌদি আরবের নাগরিক ও দেশটিতে অবস্থানরত মুসল্লিদের হজ পালনের অনুমতি দেওয়া হয়। সরকারি তথ্য অনুযায়ী, গত বছর ৫৮ হাজার ৭৪৫ জন মানুষ হজ করেছেন সৌদিতে। মহামারির আগের বছরে হাজির সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যেত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

১০ লাখ মানুষকে হজের অনুমতি দেবে সৌদি

আপডেট সময় ১২:১৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২