ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আপাতত পাকিস্তানে প্রধানমন্ত্রী থাকছেন ইমরান খানই

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৩৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
  • ২৩০ বার পড়া হয়েছে

অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী দায়িত্বগ্রহণের আগ পর্যন্ত সাংবিধানিকভাবে ইমরান খানই পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে থাকবেন। দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি রোববার এক টুইটে এ তথ্য জানিয়েছেন।

রোববার দিবাগত রাত ২ টার দিকে দেওয়া সেই টুইটবার্তায় আরিফ আলভি বলেন, ‘সংবিধানের ২২৪ নম্বর অনুচ্ছেদের ‘এ’ ধারার ৪ নম্বর উপধারা অনুযায়ী, অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত জনাব ইমরান আহমাদ খান নিয়াজিই পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদে থাকবেন।’

নতুন প্রধানমন্ত্রীর পাশাপাশি পিএমএল-এনের অপর নেতা আয়াজ সাদিককে নতুন স্পিকার হিসেবে মনোনীত করা হয়েছে রোববার এক টুইটবার্তায় জানিয়েছেন পাকিস্তানের অন্যতম বিরোধী দল পিপিপির (পাকিস্তান পিপলস পার্টি) আইনপ্রণেতা শেরি রেহমান।

এমনকি, রোববার অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়ার পর ডেপুটি স্পিকার কাসেম খান সুরির বিরুদ্ধে উচ্চ আদালতের প্রস্তুতিও নেওয়া শুরু করেছিলেন বিরোধীরা। পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভিকে জানান, ডেপুটি স্পিকারের ‘অসাংবিধানিক পদক্ষেপের’ জবাবে শিগগিরই ‘আইনী লড়াই’ শুরু করবে পিপিপি ও অন্যান্য বিরোধীদল।

বিরোধীদের এসব উদ্যেগের কয়েক ঘণ্টার মধ্যেই এই টুইটবার্তা দেন পাকিস্তানের প্রেসিডেন্ট।

সূত্র: এনডিটিভি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

আপাতত পাকিস্তানে প্রধানমন্ত্রী থাকছেন ইমরান খানই

আপডেট সময় ১১:৩৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২