ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাক-ভারত দ্বন্দ্বে ইতি টানতে আলোচনার বার্তা দিলেন জেনারেল বাজওয়া

  • Reporter Name
  • আপডেট সময় ১১:০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
  • ২২৮ বার পড়া হয়েছে

জেনারেল কামার জাভেদ বাজওয়া

পাক-ভারত দ্বন্দ্বে ইতি টানতে ফের একবার আলোচনার বার্তা। এবার আলোচনার বার্তা দিলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। ভারতের সঙ্গে সব বিরোধ আলোচনার মাধ্যমেই মিটিয়ে নেওয়া সম্ভব বলে দাবি করেছেন পাক সেনাপ্রধান।

তিনি বলেন, পাকিস্তান কাশ্মীর সমস্যার সমাধানের জন্য আলোচনা এবং কূটনৈতিক পথে এগোতেই বিশ্বাসী। ভারত রাজি হলে পাকিস্তান সেই লক্ষ্যে এগিয়ে যেতে তৈরি রয়েছে।

ইসলাবামাবাদে পাক সেনাপ্রধান বলেন, কাশ্মীর বিরোধ ছাড়াও ভারত ও চীনের মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ রয়েছে। পাকিস্তানের জন্য এটিও গভীর উদ্বেগের বিষয়। আমরা চাই এই বিরোধেরও আলোচনার মাধ্যমে এবং কূটনৈতিক পথেই দ্রুত নিষ্পত্তি হোক।

জেনারেল বাজওয়া আরও বলেন, আমি বিশ্বাস করি রাজনৈতিক নেতাদের তাদের আবেগ এবং পক্ষপাতিত্বের ঊর্ধ্বে উঠে ইতিহাসের শিকল ভেঙে এই অঞ্চলের প্রায় তিন বিলিয়ন মানুষের জন্য শান্তি ও সমৃদ্ধি বয়ে আনার সময় এসেছে।

নয়াদিল্লি-ইসলামাবাদ শান্তি আলোচনার ক্ষেত্রে ভারতের রাজনৈতিক ব্যক্তিত্বদের একাংশের অনড় আচরণ একটি বাধা বলেও মনে করেন পাক সেনাপ্রধান বাজওয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

পাক-ভারত দ্বন্দ্বে ইতি টানতে আলোচনার বার্তা দিলেন জেনারেল বাজওয়া

আপডেট সময় ১১:০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২