ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তাহেরীর মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৪৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
  • ২৩২ বার পড়া হয়েছে

সিলেটে ইসলামিক বক্তা গিয়াস উদ্দিন আত-তাহেরীর দায়ের করা মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩১ মার্চ) সিলেট বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের (জেলা ও দায়রা জজ) বিচারক মো. আবুল কাশেম এ নির্দেশ দেন।

মামলা প্রসঙ্গে তাহেরী বলেন, আমি বালাগঞ্জের মাহফিলের কোনো দাওয়াত পাইনি। জানিই না কারা আমার নাম করে টাকা নিয়েছে। কিন্তু আমার নামে যে মিথ্যাচার করা হয়েছে তার প্রতিকার চেয়ে মামলা করেছি। আদালত মামলা তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। আমি আশা করছি, পিবিআই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করবে এবং তাদের আইনের মুখোমুখি করে সর্বোচ্চ বিচার নিশ্চিত করবে।

প্রসঙ্গত, ২২ মার্চ তাহেরী অগ্রিম ৩৩ হাজার টাকা নিয়ে সিলেটের বালাগঞ্জে একটি ওয়াজ মাহফিলে আসেননি বলে অভিযোগ ওঠে। এক পর্যায়ে টাকা নিয়ে তাহেরীর না আসার অভিযোগটি আয়োজক কমিটির পক্ষ থেকে মাহফিলের মাইকে জানিয়ে ওয়াজ শুনতে আসা মুসল্লিদের কাছে ক্ষমা চাওয়া হয়।

সে সময় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠেন এবং তাহেরীকে সিলেটে অবাঞ্ছিত ঘোষণা করেন। যার কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ঘটনার দুদিন পর ২৪ মার্চ সিলেটের সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন তাহেরি। এর  পরিপ্রেক্ষিতে আজ আদালত পিবিআইকে তদন্তের আদেশ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

তাহেরীর মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ

আপডেট সময় ০২:৪৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২