ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপপুরে কাজাখ নাগরিক হত্যা, ৩ জন কারাগারে

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:১৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
  • ২১৬ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর প্রকল্পে কর্মরত কাজাখস্তানের নাগরিক সেভিস ভ্লাদিমির (৫০) হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল (রোববার) রাতে তাদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

সোমবার (২৮ মার্চ) সকালে আটক বেলারুশের তিন নাগরিককে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রায়হান পারভেজ আরও বলেন, এর আগে গতকাল দুপুরে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে নিহত কাজাখ নাগরিক সেভিস ভ্লাদিমিরের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্তে প্রাথমিকভাবে ছুরিকাঘাতে মৃত্যুর বিষয়টি জানা গেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের হিমাগারে রাখা হয়েছে।

এ ঘটনায় আহত অপর কাজাখ নাগরিক নিহতের ভাই আমরে ঢাকার ইউনিভার্সাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুই ভাই বছর খানেক আগে রূপপুর প্রকল্পে কাজ করতে আসেন।

জিজ্ঞাসাবাদে তিন বেলারুশ নাগরিক হত্যার কারণ সম্পর্কে পরিষ্কার করে তেমন কিছুই বলেনি। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

রূপপুরে কাজাখ নাগরিক হত্যা, ৩ জন কারাগারে

আপডেট সময় ০৪:১৯:১৪ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২