ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

হামলার আগুন নেভানোর সময় ফের হামলা, দমকলকর্মী নিহত

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২
  • ২১৩ বার পড়া হয়েছে

রাশিয়ার সামরিক বাহিনীর করা হামলায় সৃষ্ট আগুন নেভানোর সময় আবারও চালানো হামলায় ইউক্রেনে এক দমকলকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ মার্চ) পূর্ব ইউরোপের এই দেশটির খারকিভ শহরে এই ঘটনা ঘটে। শুক্রবার (১৮ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার দেশটির খারকিভ শহরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় রাশিয়ার সামরিক বাহিনী। এতে করে শহরের একটি শপিং সেন্টারে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা কাজ শুরু করলে সেখানে আবারও হামলার ঘটনা ঘটে। এতে ওই দমকলকর্মী নিহত হন। অবশ্য প্রাণ হারানো ওই কর্মীর নাম প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে বৃষ্টির মতো।

সর্বাত্মক হামলা শুরুর পর এক সপ্তাহের মধ্যেই পূর্ব ইউরোপের এই দেশটির বহু শহর কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র তথ্য অনুযায়ী, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ৩০ লাখেরও বেশি ইউক্রেনীয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

হামলার আগুন নেভানোর সময় ফের হামলা, দমকলকর্মী নিহত

আপডেট সময় ০৩:০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২