ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

রাশিয়ার স্থল অভিযান ব্যর্থ, দাবি ইউক্রেনের

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৪৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
  • ২০৭ বার পড়া হয়েছে

ইউক্রেনের সশস্ত্র বাহিনী বলেছে, স্থল অভিযান ব্যর্থ হওয়ায় রাশিয়ার সামরিক বাহিনী এখন বিমান থেকে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ইউক্রেনের সশস্ত্র বাহিনী এই দাবি করেছে।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, রাশিয়ার ব্যর্থ স্থল অভিযানের মানে হল, তারা এখন আকাশ যুদ্ধের দিকে মনোনিবেশ করছে। ইউক্রেনীয় বিভিন্ন শহরের অবকাঠামো এবং ঘনবসতিপূর্ণ এলাকা লক্ষ্য করছে।

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত

এদিকে, রাজধানী কিয়েভের আবাসিক ভবনে রুশ সৈন্যদের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে অন্তত একজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরের দিকে কিয়েভের একটি আবাসিক ভবনে আঘাত হানার পর ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ নিচে পড়ে গেলে হতাহতের ওই ঘটনা ঘটে।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জরুরি সেবা বিভাগ বলছে, কিয়েভের ডারনিৎস্কি জেলার একটি আবাসিক ভবনে বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৫টা ২মিনিটের দিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাতে হেনেছে। পরে অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী দলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

পুতিন লড়ছেন সব ফ্রন্টে: বিবিসি

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির রাশিয়াবিষয়ক সম্পাদক স্টিভ রসেনবার্গ বলেছেন, ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এখন সব দিক থেকেই লড়াই করতে হচ্ছে। তিনি বলেছেন, দেশে এবং বিদেশে পুতিনের ওপর চাপ বাড়ছে।

এক টুইটে রসেনবার্গ বলেছেন, পুতিন সব ফ্রন্টে লড়ছেন। ইউক্রেনে… এবং দেশেও। পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞা এখানে গুরুতর অর্থনৈতিক যন্ত্রণার কারণ হবে বুঝতে পেরে তিনি এ বিষয়ে দোষারোপ করার জন্য কাউকে খুঁজছেন; যাতে রাশিয়ানরা তাকে দায়ী না করেন। ক্রেমলিনের বলির পাঠা : ‌‘পঞ্চম কলামিস্ট’, ‘জাতীয় বিশ্বাসঘাতক’, ‘পশ্চিমাপন্থী কাণ্ড।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে। এর ফলে আন্তর্জাতিক পরিসরে অর্থনতিক এবং কূটনৈতিক বিচ্ছিন্নতার মুখোমুখি হয়েছে দেশটি।

ইউক্রেনে সামরিক লড়াইয়ের কারণে বুধবার সন্ধ্যার দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ হিসাবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য এবং ক্ষমার অযোগ্য’ বলে তীব্র নিন্দা জানিয়েছে ক্রেমলিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

রাশিয়ার স্থল অভিযান ব্যর্থ, দাবি ইউক্রেনের

আপডেট সময় ০১:৪৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২