ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

করোনা নিয়ে বাইডেনের অনুষ্ঠানে আইরিশ প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় ০১:৪৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
  • ২৪৯ বার পড়া হয়েছে

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১৬ মার্চ) রাতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তার করোনা শনাক্ত হয়। এসময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি।

তবে ওই অনুষ্ঠানে জো বাইডেন বক্তব্য দিলেও তিনি আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের খুব বেশি কাছাকাছি আসেননি। বৃহস্পতিবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এদিকে হোয়াইট হাউসে সেন্ট প্যাট্রিক ডে’র অনুষ্ঠানে বাইডেনের সাথে তার উপস্থিত হওয়ার কথা থাকলেও সেটি অনিশ্চিত হয়ে গেছে।

তবে মাইকেল মার্টিনের সঙ্গে একই টেবিলে যারা বসেছিলেন তাদের মধ্যে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি এবং সংগীতশিল্পী ক্যারল কিং ছিলেন।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের করেসপন্ডেন্ট মার্গারেট ব্রেনান বুধবার রাতের এই আইরিশ আনন্দ উৎসবে অংশ নিয়েছিলেন। পরে টুইটারে দেওয়া এক বার্তায় তিনি জানান, অনুষ্ঠানের একপর্যায়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত ড্যান মুলহ্যাল সবার উদ্দেশে ঘোষণা করেন- প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং তাকে এই অনুষ্ঠান ত্যাগ করতে হচ্ছে।

সংবাদমাধ্যম আইরিশ টাইমস জানিয়েছে, অনুষ্ঠানে ড্যান মুলহ্যাল বলেন- ওয়াশিংটন ডিসি সফররত আইরিশ প্রতিনিধি দলের একজন সদস্য নিয়মিত অ্যান্টিজেন পরীক্ষায় করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হন। এরপরই বুধবার সন্ধ্যায় একটি সতর্কতামূলক পিসিআর পরীক্ষার জন্য আইরিশ প্রধানমন্ত্রীর নমুনা নেওয়া হয় এবং সেই পরীক্ষায় তিনি পজিটিভ বলে ফল আসে।

প্রধানমন্ত্রী মার্টিনের মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, ‘সন্ধ্যায় করোনা পরীক্ষায় তিনি (প্রধানমন্ত্রী) পজিটিভ হয়েছেন। যদিও একদিন আগেই করা নমুনা পরীক্ষায় তিনি নেগেটিভ হয়েছিলেন। এছাড়া সফর শুরুর আগে গত রোববার করা পরীক্ষায়ও করোনা পরীক্ষার ফল ছিল নেগেটিভ।’

রয়টার্স বলছে, হোয়াইট হাউসে ও ক্যাপিটল হিলে বৃহস্পতিবার ঐতিহ্যবাহী সেন্ট প্যাট্রিক দিবসের অনুষ্ঠানের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে মাইকেল মার্টিনের উপস্থিত হওয়ার কথা ছিল।

এছাড়া বৃহস্পতিবার সকালে ওভাল অফিসে বাইডেনের সঙ্গে বৈঠক এবং ক্যাপিটল হিলে স্পিকার ন্যান্সি পেলোসির আয়োজনে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কথা ছিল তার। পরে দিনের শেষভাগে হোয়াইট হাউসে পৃথক একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল মাইকেল মার্টিনের।

অবশ্য আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর করোনা শনাক্ত হওয়ায় বৃহস্পতিবারের নির্ধারিত এসব অনুষ্ঠানসূচি কিভাবে পরিবর্তিত হবে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি হোয়াইট হাউস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

করোনা নিয়ে বাইডেনের অনুষ্ঠানে আইরিশ প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:৪৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২