ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

‘শতভাগ বিপদে’ আছেন ইমরান খান, হুঁশিয়ারি শরিক নেতার

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৩৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
  • ২৩৪ বার পড়া হয়েছে

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার ক্ষেত্রে ‘শতভাগ বিপদে’ আছেন বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম শরিক সংগঠন পাকিস্তান মুসলিম লিগ—কায়েদ পার্টির নেতা চৌধুরী পারভেজ এলাহি।

বুধবার পাকিস্তানের টেলিভিশন চ্যানেল হাম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এলাহি বলেন, ‘তিনি কীভাবে তার শরিক দলগুলোর সঙ্গে যোগাযোগ রাখবেন এবং জোটে ধরে রাখবেন সেটা তার ব্যাপার। আমি শুধু বলব, বর্তমানে তিনি একশ ভাগ বিপদের মধ্যে আছেন।’

গত ০৮ মার্চ রাজধানী ইসলামাবাদে এই দু’টি দলের নেতৃত্বে ইমরান খানের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে। সেখানে বিরোধীরা পাকিস্তানের  প্রধানমন্ত্রীকে উদ্দেশে  দাবি তোলেন—‘হয় পদত্যাগ করুন, নয়তো আস্থাভোটের মুখোমুখী হোন’।

গত বছর মার্চে বিরোধীদের দাবিতে প্রথমবারের মতো আস্থা ভোটের মুখোমুখী হয়েছিলেন ইমরান খান, তবে সেবার খুবই অল্প ভোটের ব্যবধানে জয়ী হয়ে উৎরে গিয়েছিলেন তিনি। পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে আয়োজিত সেই আস্থা ভোটে জয়ের জন্য ইমরানের ১৭২টি ভোটের প্রয়োজন ছিল এবং তিনি পেয়েছিলেন ১৭৬ টি ভোট।

চলতি বছর ফের আস্থা ভোটের মুখে পড়তে হচ্ছে ইমরান খানকে। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কয়েকজন মন্ত্রী মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে জানিয়েছেন, আগামী ২৮ থেকে ৩০ মার্চের মধ্যে ন্যাশনাল অ্যাসেম্বলিতে হতে পারে এই আস্থা ভোট।

এই তিন দল হলো মুসলিম লীগ— কায়েদ পার্টি, বেলুচিস্তান আওয়ামি পার্টি ও মুত্তাহিদা কওমী মুভমেন্ট। অবশ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিলেও জোট থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপারে এখনও তিন দলের নেতাদের মধ্যে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো।

এমন পরিস্থিতিতেই এই মন্তব্য করলেন চৌধুরি পারভেজ এলাহি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

‘শতভাগ বিপদে’ আছেন ইমরান খান, হুঁশিয়ারি শরিক নেতার

আপডেট সময় ০৪:৩৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২