ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

যুদ্ধে আরও এক রুশ জেনারেল নিহত হয়েছে, দাবি ইউক্রেনের

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৩৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
  • ২১৫ বার পড়া হয়েছে

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর হামলায় রাশিয়ার সামরিক বাহিনীর আরও এক জেনারেল নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটি। নিহত ওই রুশ সেনা কর্মকর্তার নাম মেজর জেনারেল ওলেগ মিতিয়ায়েভ।

ইউক্রেনের মারিউপোল শহরে হামলার সময় পাল্টা আক্রমণে তিনি নিহত হন। এছাড়া ওলেগ মিতিয়ায়েভকে ইউক্রেনের হামলায় নিহত চতুর্থ রুশ জেনারেল বলেও দাবি করেছে কিয়েভ। বুধবার (১৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা ও টিআরটি ওয়ার্ল্ড।

তিনি আরও বলেন, জেনারেল মিতায়েভ রুশ সামরিক বাহিনীর ১৫০তম মোটরচালিত রাইফেল ডিভিশনের নেতৃত্বে ছিলেন এবং সিরিয়ায় যুদ্ধ করেছিলেন।

তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার রাতের ভাষণে আরেক রুশ জেনারেলের মৃত্যুর কথা জানিয়েছেন। কিন্তু ভাষণে ওই রুশ সেনা কর্মকর্তার নাম উল্লেখ করেননি জেলেনস্কি।

এদিকে মেজর জেনারেল ওলেগ মিতিয়ায়েভের মৃত্যুর বিষয়টি এখনও নিশ্চিত করেনি রাশিয়া। এর আগে ইউক্রেনে চলমান রুশ সামরিক অভিযানের সপ্তাহখানেকের মাথায় দেশটির সশস্ত্র বাহিনীর হামলায় রাশিয়ার সামরিক বাহিনীর এক শীর্ষ জেনারেল নিহত হওয়ার খবর সামনে এসেছিল।

এরপর মার্চের দ্বিতীয় সপ্তাহের শুরুতে রাশিয়ার সামরিক বাহিনীর আরও এক জেনারেলের নিহত হওয়ার কথা জানায় ইউক্রেন। নিহত ওই রুশ সেনা কর্মকর্তার নাম মেজর জেনারেল ভিতালি গেরাসিমভ। খারকিভ শহরে দেশটির সামরিক বাহিনীর হামলায় তিনি নিহত হন বলে দাবি করেছিলেন ইউক্রেনীয় কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

যুদ্ধে আরও এক রুশ জেনারেল নিহত হয়েছে, দাবি ইউক্রেনের

আপডেট সময় ১১:৩৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২