ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

দ্বিপক্ষীয় রাজনৈতিক আলোচনায় মোমেন-সাউদ

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৩৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
  • ২৫৩ বার পড়া হয়েছে

দ্বিপক্ষীয় রাজনৈতিক আলোচনায় (পলিটিক্যাল কনসালটেশন) বসেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ঢাকা সফররত সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ। প্রথমবারের মতো মোমেন ও সাউদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার (১৬ মার্চ) রাজধানীর একটি হোটেলে সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা ও রিয়াদের মধ্যে দ্বিপক্ষীয় এ আলোচনা শুরু হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রায় এক ঘণ্টার বেশি সময় মোমেন ও সাউদের মধ্যে এ আলোচনা চলবে। বৈঠক শেষে ঢাকা ও রিয়াদের মধ্যে একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক সই হবে।

এর আগে সকালে ঢাকা সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের আমন্ত্রণে দুই দিনের সফরে মঙ্গলবার (১৫ মার্চ) সন্ধ্যায় ঢাকায় আসেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরে ড. মোমেন আল সাউদকে স্বাগত জানান।

পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে বৈঠক শেষে ভার্চুয়ালি কেরানীগঞ্জে ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ে একটি ভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আল সাউদ।

২০১৬ সালের মার্চে তৎকালীন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল-যুবায়ের ঢাকা সফর করেছিলেন। প্রায় ছয় বছর পর দেশটির কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এলেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বুধবার দুপুরের পর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

দ্বিপক্ষীয় রাজনৈতিক আলোচনায় মোমেন-সাউদ

আপডেট সময় ১১:৩৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২