ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

টেলিটকের ইন্টারনেট ডাটার মেয়াদের সীমাবদ্ধতা থাকছে না

  • Reporter Name
  • আপডেট সময় ১০:১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
  • ২৪৭ বার পড়া হয়েছে

রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর কোম্পানি টেলিটকের ইন্টারনেট ডাটার মেয়াদের সীমাবদ্ধতা থাকছে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আগামী ১৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে ‘টেলিটক’ এ ব্যবস্থা কার্যকর করবে। 

‘যত দিন ডাটার ব্যালেন্স  থাকবে, ততদিন গ্রাহক তার ক্রয়কৃত ডাটা ব্যবহার করতে পারবেন’ এ কথা উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার গ্রাহকের স্বার্থ বিবেচনায় নিয়ে মঙ্গলবার (১৫ মার্চ) রাজধানীর রমনায় বিটিআরসি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন।

টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, বিশ্বে এই প্রথমবারের মতো মোবাইল ডাটার কোনো মেয়াদ রাখার সীমাবদ্ধতা থেকে বাংলাদেশ বেরিয়ে এলো। টেলিটকের পর অন্যান্য মোবাইল অপারেটর কোম্পানিও পর্যায়ক্রমে এই ব্যবস্থা চালু করবে বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মোস্তাফা জব্বার  বলেন, ‘আমার ডাটা আমি ব্যবহার করব, যতদিন ব্যালেন্স থাকবে ততদিন করব’ গ্রাহকদের এটাই দাবি। আমরা সেই দাবিই বাস্তবায়ন করছি।

কলড্রপের ফলে গ্রাহকদের আর্থিক ক্ষতির বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখার জন্য তিনি মোবাইল অপারেটরসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান বিশেষ অতিথি ছিলেন।

বিটিআরসি’র ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন, এমটবের সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস এম ফরহাদ এবং গ্রামীণফোন, রবি  এবং বাংলা লিংকের প্রতিনিধিরা মোবাইল ফোনের ডাটা প্যাকেজ ব্যবস্থাপনা সহজীকরণে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ ব্যাপারে বিটিআরসি’র গাইড লাইন অনুযায়ী কার্যকর উদ্যোগ গ্রহণের  বিষয়েও তারা অবহিত করেন।

বিটিআরসি‘র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ এ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

সূত্র : বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

টেলিটকের ইন্টারনেট ডাটার মেয়াদের সীমাবদ্ধতা থাকছে না

আপডেট সময় ১০:১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২