ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

এবার বাইডেনের ওপর নিষেধাজ্ঞা জারি করল রাশিয়া

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৫০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
  • ২২১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ ১০ মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। এই নাগরিকদের মধ্যে দেশটির সরকারি প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তাও রয়েছেন। 

১৫ মার্চ (মঙ্গলবার) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাশিয়ার নিষেধজ্ঞার তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারি জেন সাকি, সাবেক মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন ও জো বাইডেনের পুত্র হান্টার বাইডেনও আছেন।

নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তিদের সম্পর্কে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়ার স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে এই ব্যক্তিদের সঙ্গে ন্যূনতম আনুষ্ঠানিক সম্পর্ক বজায় রাখা হবে। তাছাড়া, যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে রুশ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এই নিষিদ্ধ তালিকায় থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নিয়ে কাজ করা সংস্থা ক্যাস্টেলাম ডট এআই মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে জানিয়েছে, বিভিন্ন অর্থনৈতিক ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় থাকা দেশগুলোর মধ্যে বর্তমানে শীর্ষে আছে রাশিয়া। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর গত দু’ সপ্তাহে রাশিয়ার বিরুদ্ধে ২ হাজার ৭৭৮টি নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ।

সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

এবার বাইডেনের ওপর নিষেধাজ্ঞা জারি করল রাশিয়া

আপডেট সময় ১০:৫০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২