ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাষা শহীদদের প্রতি ছাত্রলীগের গভীর শ্রদ্ধা

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৫২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
  • ৪১৩ বার পড়া হয়েছে

সিএনএম প্রতিবেদকঃ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রলীগ।
রবিবার (২১ ফেব্রুয়ারী) সকালে ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী কালো ব্যাজ ধারণ করে প্রভাতফেরী সহকারে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। রাজধানীর নিউ মার্কেটের দক্ষিণ গেট থেকে প্রভাতফেরী শুরু করে শহীদ মিনারে যান ছাত্রলীগের নেতকর্মীরা।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি’ গানের সুর বাজতে থাকে। পুষ্পস্তবক অর্পণের পর ছাত্রলীগের নেতৃবৃন্দ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয় এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ভাষা শহীদদের প্রতি ছাত্রলীগের গভীর শ্রদ্ধা

আপডেট সময় ০৭:৫২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১