ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

দুই বছর পর মাধ্যমিকে পুরোদমে ক্লাস শুরু মঙ্গলবার

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৪২:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
  • ২৮১ বার পড়া হয়েছে

করোনা সংক্রমণ কমায় দেড় বছর পর গত সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও ক্লাস হতো সীমিত পরিসরে। তবে এবার পুরনো চেহারায় ফিরছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আগামীকাল মঙ্গলবার (১৫ মার্চ) থেকে মাধ্যমিকে আবারও পুরোদমে ক্লাস শুরু হচ্ছে।

অন্যদিকে টানা দুই বছর বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে প্রাক-প্রাথমিকেরও ক্লাস শুরু হবে। সপ্তাহে দুই দিন (রবি ও মঙ্গলবার) ক্লাসে অংশ নেবে এ স্তরের শিক্ষার্থীরা।

সোমবার (১৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। এতে সই করেছেন যুগ্ম-সচিব মো. নজরুল ইসলাম।

অফিস আদেশে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ বিভাগের (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা) আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান ১৫ মার্চ থেকে অব্যাহত থাকবে।

এর মাধ্যমে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আদেশটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান ও মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৭ মার্চ করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয় দুই দফায়। প্রথম দফায় প্রায় দেড় বছর বন্ধ থাকার পর গত বছরের ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠানের দুয়ার খোলে।

করোনার তৃতীয় ঢেউয়ে দ্বিতীয় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস বন্ধ করে দেওয়া হয় গত ২১ জানুয়ারি। এ দফায় এক মাস সশরীরে ক্লাস বন্ধ থাকার পর গত ২২ ফেব্রুয়ারি মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরু হয়। ২ মার্চ থেকে সশরীরে ক্লাস শুরু হয় প্রাথমিকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

দুই বছর পর মাধ্যমিকে পুরোদমে ক্লাস শুরু মঙ্গলবার

আপডেট সময় ১০:৪২:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২