ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

দুর্নীতির মামলায় সাবেক কাস্টমস কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৩৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
  • ২৬৯ বার পড়া হয়েছে

জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৭৩ লাখ ৭২ হাজার ৮৪২ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় চট্টগ্রাম কাস্টমসের সাবেক প্রিন্সিপাল অ্যাপ্রেইজার মোহাম্মদ হুমায়ন কবিরকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে ১ কোটি টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৪ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এই রায় দিয়েছেন। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) কাজী ছানোয়ার আহমেদ লাভলু।

তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় দোষী সাব্যস্ত করে আদালত এ রায় দিয়েছেন। আদালত মামলাভুক্ত সম্পত্তি রাষ্ট্রের আনুকূল্যে বাজেয়াপ্ত করারও আদেশ দিয়েছেন।

কাজী ছানোয়ার আহমেদ লাভলু বলেন, জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৭৩ লাখ ৭২ হাজার ৮৪২ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১০ সালের ৭ অক্টোবর ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করেছিলেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।  দুর্নীতি দমন কমিশন আইনের ২০০৪ এর ২৭ (১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছিল। পরে ২০১৮ সালের ৬ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদক চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ লুৎফুল কবির চন্দন আদালতে অভিযোগপত্র দায়ের করেন। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজকে রায় দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

দুর্নীতির মামলায় সাবেক কাস্টমস কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

আপডেট সময় ০৫:৩৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২