ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এখনও হাসপাতালে পররাষ্ট্রমন্ত্রী, করা হয়েছে সিটি স্ক্যান

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:৩৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
  • ২৮২ বার পড়া হয়েছে

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এখনও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। আজ সোমবার সকালে তার সিটি স্ক্যানও করা হয়েছে। 

গেল রোববার তুরস্ক থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। তাকে বহনকারী বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর মন্ত্রীকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়।

মুয়িয সুজন গতকাল বলেছিলেন, তার ভাইয়ের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

গত সোমবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সংযুক্ত আরব আমিরাত সফরে যান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সেখান থেকে তুরস্কে দ্বিতীয় অ্যান্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের এক গোলটেবিল বৈঠকে যোগ দিতে শুক্রবার আমিরাত থেকে আঙ্কারায় পৌঁছান ড. মোমেন। শনিবার আঙ্কারায় গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন। এর পাশাপাশি তিনি সাইড লাইনে তুরস্ক, অস্ট্রিয়া ও কিরগিজস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক তিনটি দ্বিপাক্ষিক বৈঠক করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

এখনও হাসপাতালে পররাষ্ট্রমন্ত্রী, করা হয়েছে সিটি স্ক্যান

আপডেট সময় ০৫:৩৬:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২