ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

বাংলাদেশি শিক্ষার্থীদের দ্রুত ভিসা দিতে জার্মানির কাছে অনুরোধ

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৫০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
  • ২৪৩ বার পড়া হয়েছে

বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর অধ্যয়নের লক্ষ্যে জার্মানির ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করার অনুরোধ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

রোববার (১৩ মার্চ) বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রস্টারের সঙ্গে এক বৈঠকে তিনি এ অনুরোধ জানান।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, কারিগরি সহযোগিতা, প্রযুক্তি হস্তান্তর, বেসরকারি খাতের উন্নয়ন, বাংলাদেশে নতুন অর্থনৈতিক সুযোগ, মেরিটাইম কানেক্টিভিটি, বৃত্তিমূলক শিক্ষায় সহযোগিতাসহ বাংলাদেশ ও জার্মানির দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা নিয়েও মতবিনিময় করেন। তারা উভয়েই দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং দুই দেশের জনগণের পারস্পরিক সুবিধার লক্ষ্যে সব ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাই-টেক পার্কের সুবিধা নিয়ে জার্মান বিনিয়োগ বাড়াতে রাষ্ট্রদূতকে অনুরোধ করেন। তিনি বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বাড়ানোর উপায় অনুসন্ধানে রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।

শাহরিয়ার আলম জার্মান রাষ্ট্রদূতকে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের কারণে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এবং সংকটের দ্রুত সমাধানের জন্য দেশটির অব্যাহত সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

রাষ্ট্রদূত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পাশাপাশি মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন। রাষ্ট্রদূত ভাসানচরে তার সাম্প্রতিক সফরের কথাও উল্লেখ করেন এবং অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বাংলাদেশ সরকার যে সকল সুযোগ-সুবিধা দিচ্ছেন সে বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমদ চৌধুরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

বাংলাদেশি শিক্ষার্থীদের দ্রুত ভিসা দিতে জার্মানির কাছে অনুরোধ

আপডেট সময় ১১:৫০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২