ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

চট্টগ্রামের অধিকাংশ মার্কেটে ব্যবসার পরিবেশ নেই : চসিক মেয়র

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৪৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
  • ৩০৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রামে অধিকাংশ মার্কেটে ব্যবসার পরিবেশ নেই বললেই চলে। এর জন্য দায়ী ব্যবসায়ীদের অসাবধানতা। রোববার আগুনে ক্ষতিগ্রস্ত পৌর জহুর হকার্স মার্কেট পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। 

মেয়র বলেন, জহুর হকার্স মার্কেটে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তাতে ফায়ার সার্ভিসের দক্ষতার কারণে অনেক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে। মার্কেটে আগুন নেভানোর জন্য পানির যে উৎস প্রয়োজন তা নেই। পানির আধার তৈরি করার সিদ্ধান্ত অনেক আগে নেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি।

তিনি বলেন, জহুর হকার্স মার্কেটটি সম্পূর্ণ অপরিকল্পিত। ক্রেতা সাধারণের চলাচলের জন্য যেসব অলিগলি আছে, সেগুলো ব্যবসায়ীরা নিজেদের পণ্য রেখে চলাচলের অযোগ্য করে রেখেছেন। যে কারণে একদিকে ক্রেতা সাধারণদের ভোগান্তি হয়, অন্যদিকে অগ্নিকাণ্ডের মত দুর্ঘটনা ঘটলে তা প্রতিহত করতে বেগ পেতে হয়।

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের দলাদলি করার কারণে মার্কেট পরিচালনা করার জন্য নির্বাচনের মাধ্যমে যে কমিটি গঠন করা হত, সেই কমিটি দীর্ঘদিন ধরে অনুপস্থিত। নিজেদের মধ্যে দলাদলি পরিহার করে অবিলম্বে শৃঙ্খলার মধ্যে আসুন, নয়তো চট্টগ্রাম সিটি করপোরেশন মার্কেট পরিচালনার দায়িত্ব নেবে।

পরিদর্শনকালে মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন কাউন্সিলর জহর লাল হাজারী, আবদুস সালাম মাসুম, সংরক্ষিত কাউন্সিলর রুমকী সেনগুপ্ত প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

চট্টগ্রামের অধিকাংশ মার্কেটে ব্যবসার পরিবেশ নেই : চসিক মেয়র

আপডেট সময় ০৯:৪৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২