ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

পুতিনের সাথে আলোচনায় বসতে চান জেলেনস্কি

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৩১:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
  • ২২৯ বার পড়া হয়েছে

‌কিয়েভ এবং মস্কোর সামরিক বাহিনীর যুদ্ধবিরতি ছাড়া রাশিয়ার সঙ্গে কোনো ধরনের শান্তি আলোচনা নয় বলে জানিয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন তিনি।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ‘কিয়েভ এবং মস্কোর বাহিনীগুলোর মধ্যে যুদ্ধবিরতি ছাড়া রাশিয়ার সঙ্গে কোনো ধরনের শান্তি আলোচনা শুরু হতে পারে না।’

তবে ইউক্রেনের এই নেতা বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনার জন্য প্রস্তুত তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সাথে আলোচনায় পুতিনকে নিয়ে জেরুজালেমেও বসা যেতে পারে বলে জানিয়েছেন তিনি।

রুশ এবং ইউক্রেনীয় আলোচকদের বৈঠকে কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে পুতিন যে মন্তব্য করেছেন, সেটির উল্লেখ করে জেলেনস্কি বলেছেন, ‘তিনি রুশ ফেডারেশনের সংকেত পেয়ে আনন্দিত। গত ১২ বছর ধরে আমি কখনই সংলাপের সম্ভাবনার ব্যাপারে কোনো কথা শুনতে পাইনি।’

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, কিয়েভ মনে করে রাশিয়ার সাথে উচ্চ-পর্যায়ের যেকোনো ধরনের আলোচনা নিরপেক্ষ ভূখণ্ডে অনুষ্ঠিত হওয়া উচিত। এ ধরনের আলোচনার সম্ভাব্য স্থান হিসাবে ইসরায়েলের কথা উল্লেখ করেছেন তিনি।

‘‘তবে সেই বৈঠক যদি সফল হয়, তাহলে তার দেশের কিছু ‘নিরাপত্তা নিশ্চয়তার’ প্রয়োজন। চলমান সংঘাত শুধুমাত্র রাশিয়ার দৃষ্টিকোণ থেকে নয়, পশ্চিমের দৃষ্টিকোণ থেকেও নিষ্পত্তি করা দরকার। এক্ষেত্রে ইসরায়েল জামিনদার হিসাবে কাজ করতে পারে।’’

সূত্র: বিবিসি, আরটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

পুতিনের সাথে আলোচনায় বসতে চান জেলেনস্কি

আপডেট সময় ০৯:৩১:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২