ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৪০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
  • ২৭৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) পরীক্ষা দিয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি যুদ্ধ শুরু হয়েছে আজ। 

শুক্রবার (১১ মার্চ) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিইউপির বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে চলতি বছরের সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ শুরু হলো।

আগামীকাল শনিবার (১২ মার্চ) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদে ভর্তি পরীক্ষা হবে। আর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত নেওয়া হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা।

চারটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও মৌখিক পরীক্ষা ঢাকায় বিইউপির নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

এছাড়া, আগামী ১৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত বছর প্রথমবারের মতো ২০টি সরকারি বিশ্ববিদ্যালয় ও তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে সমন্বিত ভর্তি পরীক্ষা হয়। এছাড়া দ্বিতীয়বারের মতো সাত কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা হয়।

গত ১৩ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু

আপডেট সময় ১০:৪০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২