ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

দ্বাদশ দিনে গেটকিপারদের অনশন, অসুস্থ দেড় শতাধিক

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৫৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
  • ২৩৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ রেলওয়ের মান উন্নয়ন শীর্ষক প্রকল্পের ১ হাজার ৮৮৯ জন গেইট কিপারের চাকরি রাজস্ব খাতে স্থায়ী করার দাবিতে রাজধানীর কমলাপুর রেল স্টেশনের প্রশাসনিক ভবনের সামনে দ্বাদশ দিনের মতো অনশন চলছে।  

‘বীর মুক্তিযোদ্ধার সন্তান ও রেলপোষ্য এবং বাংলাদেশ রেলওয়ে ১৮৮৯ জন গেইট কিপার রাজস্বকরণ বাস্তবায়ন ঐক্য পরিষদ পূর্ব ও পশ্চিম অঞ্চল’ এর উদ্যোগে এই অনশন চলছে।

আন্দোলনের ধারাবাহিকতায় আগামী শনিবারের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশ বাস্তবায়ন না করলে রোববার রেল ভবন চত্বরে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন গেইট কিপাররা। এদিকে চলমান অনশনের কারণে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হলে তার দায় রেলপথ মন্ত্রণালয়কে নিতে হবে বলে হুঁশিয়ার করেছেন আন্দোলনকারীরা।

এদিকে অনশনের চালিয়ে যাওয়াদের মধ্যে দেড় শতাধিক গেইট কিপার অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তারা বলছেন, ১২ দিন ধরে কমলাপুরের খোলা আকাশের নিচে গেইট কিপাররা অনশন চালিয়ে গেলেও এখনও পর্যন্ত রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে দাবি আদায়ের বিষয়ে যৌক্তিক আশ্বাস দেওয়া হয়নি। আন্দোলনকারী সংগঠনের নেতারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত গেইট কিপাররা আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

গেট কিপাররা বলছেন, ২০১৯ সালের ২৯ ডিসেম্বর একনেক সভায় প্রধানমন্ত্রী বাংলাদেশ রেলওয়ের মান উন্নয়ন প্রকল্পে কর্মরত গেইট কিপারদের রাজস্ব খাতে স্থানান্তর করে চাকরি স্থায়ীকরণে রেলপথ মন্ত্রণালয়কে জরুরি ভিত্তিতে উদ্যোগ নিতে নির্দেশ দেন। কিন্তু রেলপথ মন্ত্রণালয় এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। আমরা বহুবার স্মারকলিপি দিয়েছি, চিঠি দিয়েছি, আমাদের দুর্দশার কথা জানিয়েছি, কিন্তু তারা আমাদের কোনো কথায় কর্ণপাত করেনি।

আন্দোলনকারীরা আরও বলছেন, নিয়োগের সময় গেইট কিপারদের বেতন নির্ধারণ করা হয় ১৪ হাজার ৪৫০ টাকা। বিগত ৫ বছরে এ বেতন বাড়েনি। বর্তমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে বাসা ভাড়া, পরিবারের ভরণপোষণ, ছেলেমেয়েদের লেখাপড়া, চিকিৎসা ব্যয় মেটাতে তাদের হিমশিম খেতে হচ্ছে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

দ্বাদশ দিনে গেটকিপারদের অনশন, অসুস্থ দেড় শতাধিক

আপডেট সময় ০৩:৫৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২