ঢাকা ১০:০২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর সহায়তা

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৫৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
  • ২৬৪ বার পড়া হয়েছে

২০২১ সালের শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন পূজামণ্ডপ, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে উগ্র সাম্প্রদায়িক অশুভ গোষ্ঠীর হামলায় নোয়াখালী, কুমিল্লা ও কক্সবাজার জেলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন পূজামণ্ডপ, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া জানান, এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত মোট ৩১টি মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানের অনুকূলে মোট ৪৪ লাখ ৭৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক অতিদ্রুত হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকেও এ ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।

গত বছরের ১৩ অক্টোবর কোরআন অবমাননার অভিযোগ এনে কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় রক্ষা কালীমন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর সহায়তা

আপডেট সময় ০৩:৫৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২