শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

ইউক্রেন থেকে ৯ বাংলাদেশিকে উদ্ধার, মোদীকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর

  • আপডেট সময় বুধবার, ৯ মার্চ, ২০২২, ১.২৮ পিএম
  • ২২২ বার পড়া হয়েছে

ঢাকা: ইউক্রেন থেকে ৯ বাংলাদেশিকে উদ্ধারের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৯ মার্চ) ভারতের হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর ভারতীয়দের সরিয়ে নেওয়ার জন্য ভারত চালু করেছে ‘অপারেশন গঙ্গা’। এর অংশ হিসেবে ভারতীয় কর্তৃপক্ষ পাকিস্তান, নেপাল এবং তিউনিসিয়া সহ অন্যান্য দেশের নাগরিকদের উদ্ধার করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ইউক্রেন থেকে তার দেশের ৯ বাংলাদেশি নাগরিককে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

দুই সপ্তাহ আগে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে ভারত তার ‘অপারেশন গঙ্গা’ শিরোনামে পাকিস্তান, নেপাল এবং তিউনিসিয়া সহ আরও কয়েকটি দেশের আটকে পড়া নাগরিকদের উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com