শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

প্রধানমন্ত্রীর নির্দেশে মেধাবী ছাত্রী তামান্না শেখ হাসিনা বার্নে

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ৯.০৪ পিএম
  • ১৩৩১ বার পড়া হয়েছে

যশোরের সেই আলোচিত মেধাবী ছাত্রী তামান্না আক্তার নুরাকে (১৮) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে তাকে ইনস্টিটিউটের কেবিনে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

ডা. সামন্ত লাল সেন  বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার নির্দেশনায় তামান্না আক্তার নুরাকে ঢাকায় আনা হয়েছে। আজ (মঙ্গলবার) বিকেলে তাকে আমাদের এখানে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি ১৪০৩ নম্বর কেবিনে আছেন।

dhakapost
পা দিয়ে লিখে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ- ৫ পান তামান্না আক্তার নুরা / ছবি- সংগৃহীত

তিনি আরও বলেন, তার চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আজ আমরা (মেডিকেল বোর্ডের সদস্যরা) বসেছিলাম। আমরা চেষ্টা করছি কৃত্রিম হাত-পা লাগিয়ে তার চলাচলের ব্যবস্থা করার। আগামী শনিবার আবারও মেডিকেল বোর্ডের সদস্যরা বসবেন।

তামান্না যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া আলীপুর গ্রামের রওশন আলী ও খাদিজা পারভীনের মেয়ে। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে গতবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ- ৫ পান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com