রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

টিকা নিলেন ক্রিকেটার তামিম ইকবাল ও সৌম্য সরকার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১, ৩.০৭ পিএম
  • ৪১৩ বার পড়া হয়েছে

সিএনএম ২৪ডটকমঃ
করোনাভাইরাসের টিকা নিলেন ক্রিকেটার তামিম ইকবাল ও সৌম্য সরকার।
বৃহস্পতিবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নেন এই দুই তারকা ক্রিকেটার।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবার আগে টিকা নেন সৌম্য সরকার। এরপর টিকা নেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
নিউজিল্যান্ড সফরের আগেই জাতীয় দলের ক্রিকেটারদের করোনার টিকা নেওয়ার কথা। সে অনুযায়ী বৃহস্পতিবার টিকা নিলেন তামিম-সৌম্য। এরপর ভ্যাকসিনেশনের আওতায় একে একে টিকা নেবেন জাতীয় দলের বাকি ক্রিকেটার ও স্টাফরা।
বেলা পৌনে ১১টার দিকে শুরু হয়েছে এই প্রক্রিয়া। আগামী ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড যাওয়ার কথা রয়েছে টাইগারদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com