ঢাকা ০২:২৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আওয়ামী লীগের ক্ষমতা চিরস্থায়ী নয় : এ্যানি

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:২২:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
  • ২৪৮ বার পড়া হয়েছে

‘রাতের ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় বসেছে। তাদের ক্ষমতা তো চিরস্থায়ী নয়। আওয়ামী লীগকে বিদায় নিতে হবে। যতই আউয়াল সাহেবরে বসাক, তিনি এবার আর শেখ হাসিনাকে টিকাতে পারবেন না। তিনি বলছেন, বাংলাদেশে রাতে ভোট হয়নি, দিনে হয়েছে। তিনি বিদেশে থেকে স্বপ্ন দেখেছেন দিনে ভোট হয়েছে।’

রোববার (৬ মার্চ) দুপুরে চাল-তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপি নেতা ও জেলা কমিটির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। লক্ষ্মীপুরে গোডাউন রোড এলাকার বাসভবন প্রাঙ্গণে লক্ষ্মীপুর জেলা ছাত্রদল এ আয়োজন করে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের অধীনে আর কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। সে জন্য কঠোর আন্দোলনে নামতে হবে। সেই আন্দোলনের অগ্রভাগে থাকবে ছাত্রদল।

জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় নেতা এ্যানি বলেন, খাদ্য উৎপাদনের লক্ষ্যে ১৯ দফায় জিয়াউর রহমান খাল খনন, সেচব্যবস্থা কর্মসূচি চালু করেন। সে সময় আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিলাম। তখন খাদ্য বিদেশে রফতানি করা হতো। আর এখন আমদানি করতে হচ্ছে। শেখ হাসিনা বিদেশ থেকে চাল আমদানি করছেন। খাল খনন কর্মসূচি নেই। সেচ বিপ্লব নেই। গ্রামের মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই। খোঁজও রাখছেন না। যার কারণে দ্রব্যমূল্য বেড়েই চলেছে। সবকিছুর দাম বাড়তি, কিন্তু কমতে দেখা যায় না।

জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল, লক্ষ্মীপুর পৌর যুবদলের সাবেক সভাপতি আবদুল আলিম হুমায়ুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ

আওয়ামী লীগের ক্ষমতা চিরস্থায়ী নয় : এ্যানি

আপডেট সময় ০৫:২২:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২