ঢাকা ০১:২৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

গাইবান্ধায় মাদক মামলায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:৩৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
  • ২৩৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক মামলায় জহুরুল ইসলাম (৬৫) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। এ ছাড়া তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

রোববার (৬ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় দেন।

আসামি জহুরুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার মালাধর গ্রামের মৃত নায়েব উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপ) ফারুক আহস্মেদ প্রিন্স ঢাকা পোস্টকে জানান, গোবিন্দগঞ্জ থানা পুলিশ ২০১৯ সালের ৬ জুন পৌরসভা এলাকায় মাদক উদ্ধার অভিযানে নামে। অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে জহুরুল ইসলামকে পান্থাপাড়া মোড়ে ২৫০ গ্রাম হেরোইনসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ ঘটনায় পরদিন গোবিন্দগঞ্জ থানার তৎকালীন এসআই মমিরুল ইসলাম বাদী হয়ে একটি মাদক মামলা করেন।

পিপি জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ফাঁসির আদেশ দেন। এ ছাড়া তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী সিরাজুল ইসলাম বাবু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম

গাইবান্ধায় মাদক মামলায় এক ব্যক্তির মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৩:৩৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২