শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

মন্ত্রীর স্ত্রীর পরিচয় দিয়ে বিচারকের খাস কামরায় ঢুকে হুমকি

  • আপডেট সময় বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১, ১.০৪ পিএম
  • ৪৩৩ বার পড়া হয়েছে

জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের কানিল এলাকার মো. শফিকুল ইসলামের স্ত্রী আরিফা বেগম(৩৫) । মন্ত্রীর স্ত্রীর পরিচয় দিয়ে বিচারকের ব্যক্তিগত কক্ষে (খাস কামরা) প্রবেশ করে হুমকি দেয়ার ঘটনায় ঐ নারীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) জামালপুরের অতিরিক্ত সহকারী জজ আদালতের বিচারক মো. ইকবাল মাহমুদের খাস কামরা থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
জামালপুর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. মুস্তাফিজুর রহমান বলেন, সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে জামালপুরের অতিরিক্ত সহকারী জজ আদালতের বিচারক একেএম ছিফাতুল্লাহর মোবাইল ফোনে কল দেন জামালপুর সদরের কানিল এলাকার মো. শফিকুল ইসলাম।
তিনি একটি মামলার আদেশ কি হয়েছে তা জানতে চেয়ে হুমকি দেন। এরপর থেকে শফিকুল ইসলাম ছাড়াও একনারী একাধিকবার ফোন করে হুমকি দেয়া অব্যাহত রাখেন। এ ঘটনায় পরদিন মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) অতিরিক্ত সহকারী জজ আদালতের সেরেস্তাদার মো. মাহবুবুর রহমান জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে আরিফা বেগম নামে ওই নারী সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো. ইকবাল মাহমুদের ব্যক্তিগত কক্ষে (খাস কামরা) প্রবেশ করে নিজেকে মন্ত্রীর স্ত্রী পরিচয় দেন। এ সময় তাদের বিরুদ্ধে কেন থানায় জিডি করা হয়েছে এ বিষয়ে হুমকি দিতে থাকেন। পরে ল্যান্ডসার্ভে ট্রাইব্যুনালের বিচারকসহ কয়েকজন বিচারক ওই নারীকে জিজ্ঞাসাবাদ শেষে কোর্ট পুলিশে সোপর্দ করেন।
একই আদালতের সেরেস্তাদার মো. মাহবুবুর রহমান বাদী হয়ে সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com