ঢাকা ১২:২৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লি‌বিয়ার ডি‌টেনশন ক্যাম্প থে‌কে ফির‌লেন ১১৪ বাংলা‌দে‌শি

  • Reporter Name
  • আপডেট সময় ১০:০৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
  • ২৯৩ বার পড়া হয়েছে

লিবিয়ার পঞ্চান্ন নম্বর ডিটেনশন সেন্টারে আটক ১১৪ বাংলা‌দে‌শি নাগ‌রিক বৃহস্পতিবার (৩ মার্চ) দেশে ফিরছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ঢাকা অফিসের এক কর্মকর্তা ঢাকা পোস্ট‌কে এ তথ্য নিশ্চিত ক‌রে‌ছেন।

তিনি জানান, লি‌বিয়ার ডি‌টেনশন ক্যাম্প থে‌কে ১১৪ বাংলা‌দে‌শি সকাল ৮টার দি‌কে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে।

লি‌বিয়ার বাংলাদেশ দূতাবাস জানায়, দূতাবাসের ঐকান্তিক প্রচেষ্টার পর লিবিয়ার পঞ্চান্ন নম্বর ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি‌দের মধ্য থে‌কে ১১৪ জনকে আইওএমর সহায়তায় দেশে প্রেরণ করা সম্ভব হয়েছে। আইওএম কর্তৃক ভাড়াকৃত লিবিয়ার বুরাক এয়ারের এক‌টি ফ্লাইটটি মেতিগা বিমানবন্দর হতে বুধবার (২ মার্চ) বিকালে রওনা ক‌রে‌ছে। ফ্লাইট‌টি বাংলা‌দে‌শি‌দের নি‌য়ে বৃহস্প‌তিবার ঢাকায় অবতরণ করবে বলে আশা করা যাচ্ছে।

রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবর্তনকারীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদেরকে বিদায় জানান।

এ সময় তিনি ফ্লাইটটি যথাসময়ে পরিচালনা করার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার জন্য লিবিয়ার অভিবাসন অধিদপ্তর ও মেতিগা বিমানবন্দরসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ এবং আইওএমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

লি‌বিয়ার ডি‌টেনশন ক্যাম্প থে‌কে ফির‌লেন ১১৪ বাংলা‌দে‌শি

আপডেট সময় ১০:০৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২