ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধানক্ষেতে মিলল নার্সের মরদেহ

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • ২২৫ বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ধানক্ষেত থেকে শাহাজান পারভীন প্রিয়তা (২৬) নামে এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের ইয়াছিন মোল্লা বাড়ির পেছনের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহাজান পারভীন প্রিয়তা কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূঞারহাট বাজার এলাকার নুরনবীর মেয়ে। তিনি বসুরহাট মর্ডান হাসপাতালের নার্স হিসেবে কর্মরত ছিলেন।

কোম্পানীঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রতন মিয়া ঘটনাস্থল থেকে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত তরুণীর মুখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার শরীরে আরও আঘাতের চিহ্ন থাকতে পারে। নারী পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসেছেন। তাদের থেকে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

তিনি আরও বলেন, ভিকটিম বসুরহাট বাজারের একটি প্রাইভেট হাসপাতালে চাকরি করতেন। তার মা খবর পেয়ে ঘটনাস্থলে আসছেন। তারপর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ধানক্ষেতে মিলল নার্সের মরদেহ

আপডেট সময় ০৩:০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২