ঢাকা ০১:২৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চমৎকার গিটার বাজাতে জানেন বুবলী

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
  • ৫১৫ বার পড়া হয়েছে

সিএনএম২৪ডটকমঃ

নায়িকা যে চমৎকার গিটার বাজাতে জানেন তা অজানাই ছিলো। আজ তা জানা হলো।
বিশ্ব ভালোবাসা দিবসে চিত্রনায়িকা বুবলী আনন্দ ছড়ালেন গিটার হাতে। নায়িকার বড় বোন গায়িকা।

রোববার (১৪ ফেব্রুয়ারি) নিজের ইউটিউব চ্যানেলে গিটার বাজানোর একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। সবাইকে ভালোবাসামাখা গিটারের সুর তুলে মুগ্ধ করেছেন তিনি।

২ মিনিট ৫৩ সেকেন্ডের ভিডিও শুরুতেই ‘পাসওয়ার্ড’ সিনেমার একটি গানের কিছু অংশ গিটারে বাজিয়েছেন শবনম বুবলী।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আজকের এই বিশেষ দিনটিতে আমি সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আমার কাছে মনে হচ্ছিল, এই স্পেশাল দিনটাতে আমি আমার ভালোবাসার মানুষদের সঙ্গে একটু স্পেশালভাবে কাটাই, সবাইকে শুভেচ্ছা জানাই। যারা আমাকে একটু হলেও পছন্দ করেন, তাদের প্রতি আমার অনেক অনেক শুভ কামনা, অনেক ভালোবাসা।’

বুবলী জানান, সিনেমার মানুষ হলেও মিউজিক ভীষণ পছন্দ করেন তিনি। বিশেষ করে বাদ্যযন্ত্র। ছোটবেলা থেকেই গিটার ও পিয়ানো তার খুব পছন্দের।

‘শুধু আজকের দিনই নয়, প্রতিদিনই যেন সবার ভালোবাসার দিন হিসেবে কাটে। সবাই পরিবারের সঙ্গে থাকুন, ভালো থাকুন ও নিরাপদে থাকুন। আর সবাইকে অনুরোধ করবো, মানুষের ভালোর জন্য বা নিজের ভালোর জন্য ক্ষুদ্র একটি কাজ হলেও প্রতিদিন যেন করার চেষ্টা করি’- ভিডিওতে সবশেষে যোগ করেন বুবলী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

চমৎকার গিটার বাজাতে জানেন বুবলী

আপডেট সময় ১২:৫১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১