শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

পল্টনে পিকআপের ধাক্কায় যুবক নিহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২, ১০.৩৯ এএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

রাজধানীর পল্টন থানার রাজারবাগ এক নম্বর গেটের বিপরীতে পিকআপের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (১৮) এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার সময় এই দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে আমরা তার নাম পরিচয় জানতে পারেনি। তবে ধারণা করছি সে একজন ভবঘুরে হতে পারে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে জানান, রাতে পল্টন থানা পুলিশ আহত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এসেছিল। আনার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com