ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরা গণভবন ও রাজবাড়ী দর্শনার্থীদের জন্য সাময়িক বন্ধ ঘোষণা

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:২১:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
  • ২৩৬ বার পড়া হয়েছে

নাটোরের উত্তরা গণভবন ও রাণী ভবানী রাজবাড়ী দর্শনার্থীদের জন্য সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী শনিবার (২৬ ফেব্রুয়ারি) ও রোববার (২৭ ফেব্রুয়ারি) নাটোরে পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠানের কারণে জেলা প্রশাসন এ ঘোষণা দিয়েছে। 

জানা গেছে, আগামী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি নাটোরের উত্তরা গণভবনে পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মাসহ তিন মন্ত্রী উপস্থিত থাকবেন।

নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ ঢাকা পোস্টকে বলেন, পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলার নাটোরে আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এই অনুষ্ঠানে ভারতের তিন মন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যসহ দেশি-বিদেশি অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে নাটোরের উত্তরা গণভবন ও রাণী ভবানী রাজবাড়ী দুই দিন দর্শনার্থীদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

উত্তরা গণভবন ও রাজবাড়ী দর্শনার্থীদের জন্য সাময়িক বন্ধ ঘোষণা

আপডেট সময় ০৫:২১:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২