ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

যুক্তরাষ্ট্র থেকে ফিরে হাসপাতালে ভর্তি ট্রাইব্যুনালের চেয়ারম্যান

  • Reporter Name
  • আপডেট সময় ১০:১৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
  • ২৯০ বার পড়া হয়েছে

করোনামুক্ত হয়ে আমেরিকা থেকে দেশে ফিরে শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম।

শনিবার ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাপস কান্তি জানান, বৃহস্পতিবার রাতে তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্বাসকষ্ট ও করোনা পরবর্তী জটিলতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি সুস্থ আছেন।

২০১৭ সালের ১১ অক্টোবর থেকে বিচারপতি মো. শাহিনুর ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র থেকে ফিরে হাসপাতালে ভর্তি ট্রাইব্যুনালের চেয়ারম্যান

আপডেট সময় ১০:১৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২