ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

৯ লাখ মৃত্যুর দুঃখজনক মাইলফলক পেরোল যুক্তরাষ্ট্র

  • Reporter Name
  • আপডেট সময় ১১:০৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
  • ২৭০ বার পড়া হয়েছে

২০২০ সালে মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বের দেশগুলোর মধ্যে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র শুক্রবার আরও একটি দুঃখজনক মাইলফলক পেরিয়েছে। দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৯ লাখ ২৪ হাজার ৫১৭ জনে।

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস ট্র্যাকারের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছিল দেশটিতে। মাত্র দেড় মাসের মধ্যে মোট মৃতের সংখ্যা বাড়ল প্রায় ১ লাখ ২৫ হাজার।

তবে যুক্তরাষ্ট্রের কোভিড পরিসংখ্যান সে কথা বলছে না। সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে করোনায় দৈনিক মৃত্যুর হার এখনও উর্ধ্বগামী এবং কোভিডজনিত অসুস্থতায় গড়ে প্রতিদিন সেখানে মৃত্যু হচ্ছে ২ হাজার ৪০০ জনের।

যুক্তরাষ্ট্রের রোগ গবেষণা, নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরিচালক রশেলে ওয়ালেনস্কি শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ সম্পর্কে বলেন, ‘দেশে এখনও করোনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির হার অনেক বেশি। প্রতিদিনই রোগীর চাপ বাড়তে থাকায় ইতোমধ্যে কিছু অঞ্চলের হাসপাতালসমূহ আর নতুন রোগী ভর্তি করার মতো অবস্থায় নেই।’

এ পর্যন্ত করোনায় যাদের মৃত্যু হয়েছে- তাদের সবাই রোগটিতে আক্রান্ত হওয়ার কয়েক সপ্তাহ পর মারা গেছেন। এ কারণে সংক্রমণের উর্ধ্বগতির তথ্য যেমন দ্রুত পাওয়া যায়, সেই তুলনায় এ রোগে মৃতের হার বাড়ছে কি না— জানতে কিছু সময় লাগে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে। তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি।

মহামারির শুরু থেকে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, শ্বাসতন্ত্রের এই প্রাণঘাতী রোগে বিশ্বে মোট মৃতের সংখ্যা বর্তমানে ৫৭ লাখ ৪৩ হাজার ৬০ জন।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে- এই সংখ্যা মূলত সরকারি হিসেব। গত দুই বছরের মহামারিতে করোনায় মৃত্যুর প্রকৃত মোট সংখ্যা সরকারি হিসেবের চেয়ে অন্তত দ্বিগুণ বা তিনগুণ বেশি।

সূত্র: এএফপি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

৯ লাখ মৃত্যুর দুঃখজনক মাইলফলক পেরোল যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১১:০৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২