ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কাদের মোল্লা-সাঈদীর বিচার স‌ঠিক হয়‌নি : ডা. জাফরুল্লাহ

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৫৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
  • ২৬৯ বার পড়া হয়েছে

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী কিছু কিছু ভালো কাজ করেছেন। যেমন, মানবতাবিরোধী অপরাধের বিচার করেছেন। কিন্তু দুটি কাজ ভুল করেছেন। একটি আব্দুল কাদের মোল্লা, আরেকটি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচার। এ দুটো কাজ সঠিক হয়নি। এজন্য আপনি যতটা দায়ী, তার চেয়ে বিচারকরা বেশি দায়ী।

বুধবার জাতীয় প্রেস ক্লা‌বের তফাজ্জল হো‌সেন মা‌নিক মিয়া হ‌লে ন‌্যাশনাল ডে‌মো‌ক্রেটিক পা‌র্টি (এন‌ডি‌পি) আয়োজিত ‘রাজবন্দীর মু‌ক্তি দাও’ শীর্ষক প্রতিবাদ সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

তিনি বলেন, আলেম-ওলামা ও মামুনুল হক বাদে যাদের আটক করে রেখেছেন তারাও নির্দোষ। আজ আলেম সমাজ রাস্তায় নামেন না। তারা যদি রাস্তায় নামেন, তাহলে আমিও তাদের সাথে থাকব।

তিনি বলেন, জনগণের মধ্যে প্রচলিত আছে, গত কয়েক বছরে লবিস্টের জন্য জয় ৯ মিলিয়ন ডলার খরচ করেছেন। এর উত্তর সরকারের দেওয়া উচিত। এছাড়া তথ্য উপদেষ্টা হিসেবে তিনি মাসে দেড় বিলিয়ন ডলার ভাতা পেয়ে থাকেন। এটা সত্য কি না তাও পরিষ্কার করা উচিত সরকারের।

তিনি আরও বলেন, আমাদের যে সেলফোন আছে, তা থেকে সরকারের যা আয় হয়, সেখান থেকে সাড়ে ৭ ভাগ ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট সার্ভিস পায়। যার প্রধান বাংলাদেশে সালমান এফ রহমান এবং আমেরিকায় সজিব ওয়াজেদ জয়। এটা সত্য কি না সরকারের উচিত তা প্রকাশ করা।

তিনি বলেন, খালেদা জিয়া কখনো নির্বাচনে দাঁড়িয়ে পরাজিত হননি। তার এ জনপ্রিয়তার কারণেই তাকে জেলে পুরে রাখা হয়েছে। যে টাকা খরচই হয়নি, উল্টো বেড়েছে, তার জন্য তাকে দিনের পর দিন জেলে রাখা হচ্ছে। এ অবস্থা আর কতদিন চলবে? এরও অবসান হবে।

ন‌্যাশনাল ডে‌মো‌ক্রেটিক পা‌র্টি (এন‌ডি‌পি) চেয়ারম‌্যান কে এম আবু তা‌হে‌রের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরও বক্তব‌্য দেন কল‌্যাণ পা‌র্টির চেয়ারম‌্যান নারেল মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক, গণ‌ফোরা‌মের‌ মহাস‌চিব সুব্রত চৌধুরী, ডাকসুর সা‌বেক ভি‌পি নুরুল হক নুর প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

কাদের মোল্লা-সাঈদীর বিচার স‌ঠিক হয়‌নি : ডা. জাফরুল্লাহ

আপডেট সময় ১০:৫৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২