ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগের দুই নেতা কারাগারে

  • Reporter Name
  • আপডেট সময় ১০:১৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া দুজন হলেন—ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাবির সূর্য সেন হলের সাধারণ সম্পাদক সিয়াম রহমান এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাবির ফজলুল হক মুসলিম হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম।

গত ১৮ ডিসেম্বর সিয়ামকে ঢাকার আদাবর থেকে ও নাঈমকে গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাদের দুই দিনের রিমান্ডের আদেশ দেন ঢাকার আদালত।

সেই রিমান্ড শেষে আজ তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান জোনাল টিমের উপপরিদর্শক মাসুম সরদার। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেন। এতে তিন শতাধিক শিক্ষার্থী আহত হন।

এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে ঢাকার শাহবাগ থানায় মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের শিক্ষার্থী আবু সায়াদ বিন মাহিন সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ছাত্রলীগের দুই নেতা কারাগারে

আপডেট সময় ১০:১৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪