ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষণ না থাকলেও করোনা আক্রান্ত খাদ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
  • ৩৩৫ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তবে তার শরীরে ভাইরাসের তেমন কোনো উপসর্গ নেই। বুধবার (১৯ জানুয়ারি) বিকেলে নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কামাল হোসেন আরও বলেন, ‘মন্ত্রীর আসলে ওই রকম কোনো লক্ষণই ছিল না। হেলিকপ্টারে করে নওগাঁ যাওয়ার কথা ছিল। সেজন্য উনি টেস্ট করেছিলেন। তারপরে রিপোর্ট পজিটিভ আসে।’

বর্তমানে খাদ্যমন্ত্রী সুস্থ আছেন জানিয়ে কামাল হোসেন বলেন, ‘তিনি বাসায় আইসোলেশনে আছেন। সবার দোয়া চেয়েছেন।’

এর আগে বুধবার (১৯ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত অধিবেশনে অংশ নিয়েছিলেন মন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

লক্ষণ না থাকলেও করোনা আক্রান্ত খাদ্যমন্ত্রী

আপডেট সময় ০৩:০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২