ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

টিকা প্রয়োগের লক্ষ্য পূরণের ধারে-কাছেও নেই আমরা : গুতেরেস

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৪৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
  • ৩১৫ বার পড়া হয়েছে

করোনাভাইরাসকে পরাজিত করে চলমান মহামারির অবসান নিশ্চিত করতে হলে বিশ্বের সবাইকে টিকা দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। সুইজারল্যান্ডের দাভোসের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেওয়া বক্তব্যে গুতেরেস একথা বলেন। সোমবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

দাভোসের এই বৈঠকে সারা বিশ্ব থেকে করপোরেট ও রাজনৈতিক নেতা, সেলিব্রেটি, অর্থনীতিবিদ ও সাংবাদিকসহ হাজারও প্রতিনিধি অংশ নিয়েছেন। বৈঠকটি সরাসরি উপস্থিত হয়ে অনুষ্ঠানের কথা থাকলেও ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছরের মতো এবারও সেটি ভার্চ্যুয়ালি আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা যদি সবাইকে টিকা দিতে ব্যর্থ হই, তাহলে ভাইরাসের নতুন নতুন ভ্যারিয়েন্ট সামনে আসবে এবং বিশ্বব্যাপী সেটি ছড়িয়ে পড়বে। একইসঙ্গে সেই পরিস্থিতি আমাদের দৈনন্দিন জীবন ও অর্থনীতিকে স্তিমিত করে রাখবে।’

আর তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে সততা ও ন্যায়ের সঙ্গে করোনা মহামারির বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) করোনা টিকা বিষয়ক একটি পরিকল্পনার তথ্য তুলে ধরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে আন্তেনিও গুতেরেস বলেন, ২০২১ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যার ৪০ শতাংশকে এবং ২০২২ সালের অর্ধেক সময়ের মধ্যে ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

তার ভাষায়, ‘আমরা সেই লক্ষ্যমাত্রা পূরণের ধারে-কাছেও নেই। লজ্জাজনক ভাবে, আফ্রিকার দেশগুলোর তুলনায় ধনী দেশগুলোতে টিকাদানের হার সাতগুণ বেশি। আর তাই আমরা এখন টিকা সমতা চাই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

টিকা প্রয়োগের লক্ষ্য পূরণের ধারে-কাছেও নেই আমরা : গুতেরেস

আপডেট সময় ০৪:৪৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২