ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

চোখে মুখে মরিচ ও হলুদের গুড়া দিয়ে ছিনতাই

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৪৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
  • ৫৬২ বার পড়া হয়েছে

চোখে মুখে মরিচ ও হলুদের গুড়া দিয়ে ছিনতাই

সিএনএম প্রতিনিধিঃ

রাজধানী ঢাকার ধামরাই পৌরসভার উত্তর পাতা দোয়েল ক্লাব সংলগ্ন রাস্তা থেকে মলম পার্টি ও ছিনতাইকারী চক্রের ৩ নারী সদস্যকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।
বুধবার (৯ জুন) সকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার কামতা গ্রামের লিয়াকত আলীর দুই মেয়ে শিরিন ও সালমা ও অপরজন একই গ্রামের আব্দুস সালামের মেয়ে সুমি আক্তার। তারা দীর্ঘদিন ধরে এই পেশার সাথে জড়িত।

জানা যায়, সুইটি বেগম নামে এক নারী যাত্রী ধামরাই বাজার যাওয়ার উদ্দেশ্যে ইসলামপুর থেকে সিএনজিতে উঠে। ওই সিএনজিতে পূর্বেই তিন মহিলা ছিনতাইকারী যাত্রী সেজে বসে ছিল। সুইটি বেগম সিএনজি যোগে পৌরসভার উত্তর পাতা এলাকায় পৌঁছালে ওই তিন নারী ছিনতাইকারীরা তার চোখে মুখে মরিচ ও হলুদের গুড়া দিয়ে দেয়।
এসময় সুইটি ডাক-চিৎকার দিলে তা শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং সিএনজিতে থাকা ৩ নারী ছিনতাইকারীকে আটক করে। আর সুযোগ বুঝে সিএনজি চালক পালিয়ে যায়। ভুক্তভোগী সুইটিকে চোখে মুখে পানি দিলে তার স্বাভাবিকতা ফিরে আসে এবং তার কাছ থেকে বিস্তারিত জেনে স্থানীয়রা থানায় ফোন দিলে ধামরাই থানার এসআই রশিদ এসে সিএনজিসহ মলম পার্টির ৩ নারী সদস্যকে থানা হেফাজতে নিয়ে নেয়।

ভিকটিম সুইটি বেগম জানান, ইসলামপুর থেকে ধামরাই বাজারের উদ্দেশ্যে সিএনজিতে উঠলে সিএনজিতে থাকা ৩ নারী আমার চোখে মুখে মরিচের গুঁড়ো দেওয়ার কারণে আমি চিৎকার শুরু করি। তখন দোয়েল ক্লাবের সামনে স্থানীয় জনতা আমাকে উদ্ধার করে।

ধামরাই এস আই রশিদ জানান, মলম পার্টির ৩ নারী সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

চোখে মুখে মরিচ ও হলুদের গুড়া দিয়ে ছিনতাই

আপডেট সময় ০৭:৪৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১