ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ২ ,আহত ৩

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:৫৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
  • ৪৩৮ বার পড়া হয়েছে

সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় অ্যাম্বুলেন্সের নিহত ২ ,আহত ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে উল্টো পথে আসা একটি বেপরোয়াগতির ট্রাকের মুখোমুখি সংর্ঘষে ২ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ৩ জন। হতাহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী।

শনিবার (২১ মে) সকাল সাড়ে ৬টায় সোনারগাঁওয়ের নয়াবড়ি এলাকায় অনন্ত গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পণ্যবাহী ট্রাকটি রহিম স্টিল মিলের সামনে ইউটার্ন থেকে উল্টোপথে মদনপুরের দিকে যেতে থাকে। একপর্যায়ে এটি নয়াবড়ি এলাকায় অনন্ত গার্মেন্টসের সামনে ঢাকাগামী অ্যাম্বুলেন্সটিরে সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে রাস্তার ওপর উল্টে পড়ে যায় ও ঘটনাস্থলেই রোগীর সঙ্গে আসা একজন ও হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মর্মান্তিক মৃত্যু হয়। আহত হয় রোগীসহ কমপক্ষে ৩ জন।
নিহতরা হ‌লেন মো. হুমায়ুন ও ফারুক হোসেন। রোগীসহ আহত ২ জন হ‌লো সি‌দ্দিক সরকার ও দে‌লোয়ার হো‌সেন। নিহত মো. হুমায়ুনের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার গোপালপুর সরকার বাড়ি এলাকায়। তার বাবার নাম জানু মোল্লা। নিহত ফারুক হোসেনের বাড়িও একই এলাকায়। তার বাবার নাম আব্দুস সালাম।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান মনির জানান, কুমিল্লার তিতাস উপজেলা এলাকা থেকে শনিবার ভোরে ছেড়ে আসা একটি অ্যাম্বুলেন্সকে কাঁচপুর কিউট পল্লী এলাকায় অনন্ত গার্মেন্টসের সামনে উল্টো দিক দিয়ে আসা পণ্যবাহী ট্রাক ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে সড়কের ওপর উল্টে পড়ে যায় ও ঘটনাস্থলেই রোগীর সঙ্গে আসা একজন ও হাসপাতালে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।

কাঁচপুর হাইওয়ে থানার এএসআই আরিফ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ওই দুজনের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও অ্যাম্বুলেন্সটি উদ্ধার করেছে।
দুর্ঘটনার পর কাঁচপুর কিউট পল্লী এলাকা থেকে মহাসড়কের দুই প্রান্তে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে ২ ঘণ্টাব্যাপী তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটের কবলে পড়ে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।

পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও অ্যাম্বুলেন্সটি উদ্ধার করেছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ২ ,আহত ৩

আপডেট সময় ০৭:৫৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ মে ২০২১