ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গরিব মারার লকডাউন মানি না মানবো না

  • Reporter Name
  • আপডেট সময় ১২:২৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
  • ৪১৬ বার পড়া হয়েছে

গরিব মারার লকডাউন মানি না মানবো না

সিএনএম প্রতিনিধিঃ
স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন নৌ শ্রমিকরা।

মঙ্গলবার (১৮ মে) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের আয়োজনে ‘গরিব মারার লকডাউন মানি না মানবো না, অবিলম্বে লঞ্চ চালু করতে হবে, করে দিন’ স্লোগান নিয়ে ভোলার নৌ শ্রমিকরা সদরের খেয়াঘাট থেকে বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে।

লঞ্চ চালুর দাবিতে জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরীর মাধ্যমে প্রধানমন্ত্রী ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন ভোলা-ঢাকা রুটের লঞ্চ এম ভি কর্ণফুলী-১৩ এর মাস্টার আব্দুর রউফ হাওলাদার, এম ভি কর্ণফুলী-১০ এর মাস্টার মো. শহিদুল শেখ, এম ভি ক্রিস্টান ক্রুজ-এর মাস্টার আবুল কালাম প্রমুখ। এ সময় দেড় শতাধিক নৌ-যান শ্রমিক উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

গরিব মারার লকডাউন মানি না মানবো না

আপডেট সময় ১২:২৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১