ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৪ টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার,গ্রেফতার ৬

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:১০:০০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ করাতিটোলা এলাকা থেকে চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার আসামিরা হলেন- মো. সজীব (২৮), মো. হিমু (৩২), মো. তুষার (২৫), মো. জয় (২৫), মো. টুটুল (৩৩) ও মো. ইমরান (৩৪)।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে একটি ব্যক্তিগত গাড়িতে মাদক ঢাকায় আনা হচ্ছে এমন খবরে চেকপোস্ট বসানো হয়। সেখানে পাঁচজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে গেন্ডারিয়ার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে খাটের নিচ থেকে চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, যাত্রাবাড়ী থানা-পুলিশের একটি দল খবর পান, চট্টগ্রাম থেকে একটি ব্যক্তিগত গাড়িতে করে অবৈধ মাদক ঢাকায় আনা হচ্ছে। এর ভিত্তিতে যাত্রাবাড়ীর মাতুয়াইল ইউটার্নসংলগ্ন মুক্তি পেট্রোল পাম্পের সামনে চেকপোস্ট বসানো হয়।

ঢাকা মেট্রো-গ-৩১-৩৬৪৬ নম্বরের একটি সাদা রঙের ব্যক্তিগত গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। গাড়িতে থাকা পাঁচজনকে আটক করা হলেও তাদের দেহ ও গাড়ি তল্লাশি করে কোনো মাদক পাওয়া যায়নি।

তাদের জিজ্ঞাসাবাদে গেন্ডারিয়ার স্বামীবাগ করাতিটোলা এলাকার একটি ফ্ল্যাটে মাদক থাকার তথ্য পাওয়া যায়। সেখানে অভিযান চালিয়ে সজীব ও হিমুর দেওয়া তথ্য অনুযায়ী একটি কক্ষের খাটের নিচে প্লাস্টিকের ব্যাগে রাখা চারটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় একটি ব্যক্তিগত গাড়ি ও ছয়টি স্মার্টফোন জব্দ করা হয়।

যুগ্ম কমিশনার মো. ফারুক হোসেন বলেন, গ্রেফতার সজীবকে ওয়ারী বিভাগের শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র-মাদকের কারবারি হিসেবে পরিচিত সজল ওরফে অটো সজলের ছোট ভাই হিসেবে শনাক্ত করা হয়েছে।

তিনি বলেন, গত ২ মার্চ মাদকবিরোধী বিশেষ অভিযান চালানোর সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শককে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ওয়ারী থানায় মামলা হয়। তদন্তে তিনজনকে গ্রেফতার করে তাদের কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, একটি ৩২ বোর রিভলবার, একটি ৭.৬৫ এমএম পিস্তল ও ২৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারদের আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে জানা যায়, ওই ঘটনায় ব্যবহৃত অস্ত্র সজল ওরফে অটো সজল সরবরাহ করেছিলেন বলে পুলিশ জানিয়েছে।

গত ১৮ জুন গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকা থেকে সজল ওরফে অটো সজলকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গেন্ডারিয়ার স্বামীবাগে তার ভাড়া বাসায় অভিযান চালানো হয়।

সেখানে দুটি টরাস ব্র্যান্ডের পিস্তল, চারটি ম্যাগাজিন, ৭৭ রাউন্ড গুলি, ৫৯ গ্রাম হেরোইন, হেরোইন তৈরির উপকরণ, মাদক বিক্রির ২২ হাজার ৯৬০ টাকা ও চারটি মুঠোফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় গেন্ডারিয়া থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা করা হয়।

এ ঘটনায় গ্রেফতার ছয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

৪ টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার,গ্রেফতার ৬

আপডেট সময় ০৪:১০:০০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬