ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জেনেভা ক্যাম্পের চুয়া সেলিমকে গোপন আস্তানা থেকে গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৪২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারিদের একজন চুয়া সেলিমকে গোপন আস্তানা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোররাতে র‍্যাব-২-এর সিপিএসসি কোম্পানি কমান্ডার হাসান মুহতারিমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-২ সূত্র জানায়, জেনেভা ক্যাম্পের ভেতর থেকে অপরাধীদের গ্রেপ্তার করে বের করে আনা বেশ কঠিন। সেখানে কয়েকজন শীর্ষ মাদক কারবারি সক্রিয় রয়েছে। তাদের মধ্যে চুয়া সেলিম অন্যতম। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

র‍্যাব সূত্র আরও জানায়, সম্প্রতি সিপিএসসি কোম্পানি কমান্ডার হাসান মুহতারিমের নেতৃত্বে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী, বিভিন্ন নামধারী কিশোর গ্যাংয়ের নেতা এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে।

এসব অভিযানের মাধ্যমে একের পর এক অপরাধীকে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জেনেভা ক্যাম্পের চুয়া সেলিমকে গোপন আস্তানা থেকে গ্রেপ্তার

আপডেট সময় ০২:৪২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬