ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘আনসারুল্লাহ বাংলা টিমে’র এক সদস্য গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ১২:০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
  • ৪১২ বার পড়া হয়েছে

‘আনসারুল্লাহ বাংলা টিমে’র এক সদস্য গ্রেপ্তার

সিএনএম প্রতিনিধিঃ

রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিমে’র এক সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিউ)।
সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তাজুল ইসলামের বাড়ি কুমিল্লায়।
মঙ্গলবার (১৮ মে) দুপুরে অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান এ তথ্য জানিয়েছেন।

পুলিশ কর্মকর্তা জানান, গত ২৭ জানুয়ারি চাঁদপুরের কচুয়া থানার মাসনিগাছা বাজার এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাজুল ইসলামকে গ্রেপ্তার করে অ্যান্টি টেররিজম ইউনিট।

তাজুল ইসলাম দেশে খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নিষিদ্ধ জঙ্গি সংগঠন সমর্থন, অফলাইন ও অনলাইনভিত্তিক উগ্রবাদী প্রচার প্রচারণা করে আসছিলেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
তার বিরুদ্ধে কচুয়া থানায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৮/৯/১০/১১/১৩ ধারায় মামলা দায়ের করা হয়। মামলা নং-৩২। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

‘আনসারুল্লাহ বাংলা টিমে’র এক সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ১২:০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১